পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

:

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্য বড়লিয়া এলাকায় আলা হযরত পাঠাগারের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ফাতেহা-ই-ইয়াজদাহুম উদযাপন ও আলা হযরত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মধ্য বড়লিয়া জামে মসজিদ প্রাঙ্গণে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম বোরহান উদ্দিন।

​অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মু. মোয়াজ্জেম হোসেন, প্রধান বক্তা ছিলেন রাশেদুল আলম এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাহার উদ্দিন জনি।

​কনফারেন্সে বিশেষ আলোচক হিসেবে ইসলামী শিক্ষার আলোকপাত করেন মাওলানা মুহাম্মদ ইমরান হোসেন কাদ্বেরী, মাওলানা মুহাম্মদ সুলতান উদ্দিন কাদ্বেরী ও মাওলানা মুহাম্মদ আবু বক্কর রেজবী।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহম্মদ, আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম টিটু, মুহাম্মদ শাহাজাহান, ওমর ফারুক সুমন, মাহবুবুল আলম তালুকদার, শাহাদাত হোসেন, রুহুল আমিন রিগ্যান, কামাল উদ্দিন সোহেল, জুয়েল রানা, নুরুল আমিন টিটু, নুরুল আবছার, তাজুল ইসলাম খান, হাজী আবদুল গফুর, মনজুর আলম, ওয়াহিদু হক, ডা. এরশাদ, আসাদুজ্জামান এরশাদ, ইয়াকুব হোসাইন খান, মামুন খান, সৈয়দ ইমামুর বারী, মাওলানা নজরুল ইসলামসহ পাঠাগারের সকল সদস্যবৃন্দ ও স্থানীয় সর্বস্তরের এলাকাবাসী।

​মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

২

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

৩

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

৪

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

৫

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

৬

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

৭

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’

৮

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে কঠোর হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

৯

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক মৌলভীবাজারের লতিফা নিলুফার পাপড়ি

১০

রাস্তার ঝোঁপঝাড় পরিষ্কার করে প্রশংসিত মেম্বার প্রার্থী আব্দুস সালাম

১১

ঝিনাইদহ কালীগঞ্জের ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন নারী যাত্রী

১২

পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালালে কঠোরভাবে প্রতিহত করা হবে- প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর এমপি

১৩

শিবগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

১৪

সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি- মিয়া গোলাম পরওয়ার

১৫

কাউখালীতে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার গাছের চারা বিতরণ

১৬

লৌহজংয়ে ইয়াবাসহ আশিক বেপারী গ্রেপ্তার

১৭

শ্রীনগর অগ্রণী ব্যাংকের পলাতক কর্মকর্তাকে অটক করতে প্রশাসনকে নির্দেশনা প্রদান মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

১৮

মাওয়ায় গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার

১৯

ফতেপুর পশ্চিমে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও মিলাদ-দোয়া চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST