নাজমুল হোসেন, রাজবাড়ী
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

 

 

দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রান্তিক মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছো ঘাট মরা পদ্মা ও গোপীনাথপুর জলাশয়সহ উপজেলার মোট ১৫টি নির্ধারিত জলাশয়ে সর্বমোট ৩৩৪ কেজি মানসম্মত পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার, সিনিয়র সহকারী পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), মৎস্য সম্প্রসারণ অফিসার এবং রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মোঃ তোজাম্মেল হোসেন তোজাম।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুফলভোগী মৎস্যজীবী ও সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকারি রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে এ ধরনের পোনামাছ অবমুক্তকরণ উদ্যোগ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করার ফলে একদিকে যেমন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় সুফলভোগী ও সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ সহজ হবে।

পোনামাছগুলো যেন বড় হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়, সেজন্য কারেন্ট জাল ব্যবহার না করা এবং ছোট মাছ ধরা থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করিমগঞ্জ উপজেলা আনসার ভিডিপি অফিসার এর নেতৃত্বে বৃক্ষ রোপণ করা হয়

১

রাজবাড়ীতে উন্মুক্ত জলাশয়ে ৩৩৪ কেজি পোনা অবমুক্ত

২

দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরি, তোলপাড়

৩

আজ মোকসেদা মমর জন্মদিন

৪

শ্রীনগর ঢাকা দোহার সড়কে ইঞ্জিন চালিত রিক্সার সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ রিকশা চালক গুরুতর আহত

৫

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪

৬

পুষ্পধারাসহ একাধিক আবাসিক প্রকল্প ঘিরে অর্থপাচার-প্রতারণার অভিযোগ, তদন্তের দাবি

৭

নেছারাবাদে ৪ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

৮

কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙন: চোখের পলকে বিলীন বসতভিটা ও বিদ্যুৎ লাইন, ৫ মন্দির ঝুঁকিতে

৯

লৌহজংয়ে কুলখানির আয়োজন ঘিরে সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা: তদন্তে মেলেনি শ্লীলতাহানির প্রমাণ

১০

কুষ্টিয়া সদর উপজেলার মতি মিয়ার রেলগেটের পাশে এক বাঁশের সাঁকোই কয়েকটি পরিবারের ভরসা

১১

২৪-এর গণঅভ্যুত্থান: পরিবর্তনের প্রত্যাশা কি এখনও অপূর্ণ?

১২

নড়াইলে মাদক সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

১৩

ঝিনাইদহ ডিসি কোর্টের সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

১৪

পটিয়ার মধ্য বড়লিয়ায় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহা-ই-ইয়াজদাহুম অনুষ্ঠিত

১৫

শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ

১৬

লৌহজংয়ে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

১৭

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীর ঢল

১৮

দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ সম্পন্ন

১৯

শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST