বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন ‘মাইনরিটি যুব পরিষদ’-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ৫৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত এই কমিটিতে অনন্ত কুমার রায়-কে চেয়ারম্যান এবং সন্তোষ কুমার মাহাত-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল থেকে সংগঠনকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— প্রদীপ চন্দ্র রায়, লিটন পাল, শম্ভু রায়, চন্দন কুমার দাস, মিহির কুমার দেব, মানিক রায়, অমৃত দাশ, শুভাশিস সাহা, বিপ্লব সাহা, পলাশ রায় ও সুমন কুমার ভৌমিক। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চন্দন নাগ, এ্যাড. সফল দাস, এ্যাড. জয় বসাক, জিতেন্দ্র চন্দ্র দাস, মিথুন দত্ত, সজল ভৌমিক, প্রভাস শর্মা, বিপ্লব আর্য ও সুকেশ চন্দ্র দাস দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্জুন সরদারসহ বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে মোট ৫৭ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে মাইনরিটি যুব পরিষদকে একটি আদর্শ সংগঠনে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটি। একই সাথে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST