চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের আয়োজনে খাসি কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় আদুরভিটি গৌপুর ইয়াংমেন্স ফুটবল একাদশ ৩-১ গোলে নিশ্চিন্তপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবকরা যদি নিয়মিত খেলার মাঠে ফিরে আসে, তাহলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হবে।
তারা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে এবং মেধার বিকাশ ঘটে। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলে তরুণরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে পারে। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণদের বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণ করা প্রয়োজন।
খেলাটি পরিচালনা করেন ৫নং দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. সুমন প্রধান। রেফারির দায়িত্ব পালন করেন মো. জসিম মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম প্রধান, সমাজসেবক কাসেম প্রধান, কুদ্দুস প্রধান, শরিফ মাস্টার, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান ভূইয়া, শ্রমিকদল নেতা আব্দুল মান্নান, হযরত আলী, আলেক মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST