পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে স্বপন (ভ্যান চালক) নামের এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় তার চার বছরের একমাত্র শিশুসন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আজ দুপুরে (৬ অক্টোবর, মঙ্গলবার) নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের কলবাড়ি এলাকার মীর আক্তার ওভারব্রিজ সংলগ্ন বেইলি ব্রিজ পার হয়ে (উত্তর পাশ থেকে ওঠার সময়) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুর দেড়টার দিকে চালক স্বপন তার চার বছরের শিশুপুত্রকে ভ্যানের ওপর বসিয়ে কাঠবোঝাই গাড়িটি নিয়ে ব্রিজে উঠছিলেন। এ সময় হঠাৎ ওভারব্রিজের ওঠার মুখে গাড়িটির মেশিন বা গিয়ার কাজ না করায় তা নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে (ব্যাক করে) নেমে খালের ধারের নিচে উল্টে যায়। এতে কাঠের নিচে চাপা পড়ে বাবা ও ছেলে গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বরূপকাঠী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক স্বপনকে মৃত ঘোষণা করেন।
নিহত স্বপনের স্ত্রী আগেই অন্যের হাত ধরে পালিয়ে যাওয়ায় এবং একমাত্র কন্যা বিবাহ হওয়ায় শিশুটির দেখভালের কেউ ছিল না। দুর্ঘটনায় শিশুটির শরীরের বিভিন্ন অংশসহ পা দুই জায়গায় ভেঙে গেছে এবং হাঁটু ছিটকে বাইরে বের হয়ে এসেছে। বর্তমানে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির সিটি স্ক্যান করাসহ জরুরি উন্নত চিকিৎসা প্রয়োজন।
পরিচালনার নির্বাহী কর্মকর্তা জনাব আশিক আহম্মেদ জানান, আমাদের উপজেলা থেকে আমাদের যতটুকুই হেল্প করা দরকার, দেখা গেল, আমরা করব। ওইটা হইতো কাল-পরশু নাগাদ আমরা একটা ব্যবস্থা করব। জি, এটা আপনারা জানতে পারবেন। এছাড়া যদি কেউ সহায়তা করতে চায় করতে পারেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST