bdporikroma
১৬ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

চীনের ইউনান প্রদেশের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সফলভাবে ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ১২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিনে এসব অস্ত্রোপচার করা হয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীন দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সহযোগিতা করে আসছে। হাসপাতাল নির্মাণ, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও চিকিৎসকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশে ‘ইউনান হ্যান্ড ইন হ্যান্ড’ কর্মসূচির ‘ব্রাইটনেস অ্যাকশন’ কার্যক্রমের উদ্বোধন ও ‘উজ্জ্বল চোখ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে চীন বাংলাদেশের পাশে রয়েছে। দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থার সম্পর্ক অত্যন্ত গভীর। চীনের সহযোগিতায় নীলফামারিতে একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমও এগিয়ে চলছে।তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরো গতিশীল হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ছানি অস্ত্রোপচার করা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন

১

৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা

২

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী

৩

টিসিবির ডিও তুলতে ঘুষ দাবির অভিযোগ, চেয়ারম্যানের কাছে ডিলারদের লিখিত অভিযোগ

৪

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

৫

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

৬

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

৭

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

৮

নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

৯

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

১০

শায়েস্তাগঞ্জে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান পারভেজ

১১

হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

১২

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

১৩

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১৪

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

১৫

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

১৬

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

১৭

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

১৮

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

১৯

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST