ডেস্ক রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ৫:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ক্ষেত্রে ‘অনিবার্য পরিচালনগত কারণ’-এর কথা উল্লেখ করেছে সরকারি বিমান সংস্থাটি।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিমান জানিয়েছে, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

সংস্থাটি আরও বলছে, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন।

পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

৩

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

৪

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

৫

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

৬

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

৭

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

৮

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

৯

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

১০

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

১১

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

১২

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

মীরকাদিমে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ১৩ মণ্ডপে বিএনপির উপহার

১৪

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

১৫

শ্রীনগর বাঘড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে— পিরোজপুরে রুকন সম্মেলনে অ্যাড. হেলাল

১৭

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

১৮

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

১৯

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST