bdporikroma
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরার মহম্মদপুরে টিসিবির ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল উদ্ধার

মাগুরার মহম্মদপুরে টিসিবির ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল উদ্ধার

মাগুরার মহম্মদপুরে টিসিবির ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল উদ্ধার

মো: তরিকুল ইসলাম
মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি,
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে টিসিবির উপকারভোগিদের জন্য বরাদ্দকৃত ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল ব্যক্তিগত গুদামে মজুদ করেন এক ওএমএস ডিলার। প্রায় দুই মাস পর বিষয়টি প্রকাশ পেলে উপজেলা প্রশাসন ওই চাল উদ্ধার করে।
জানা যায়, ওএমএস ডিলার হোসনেয়ারা কান্তা ঋতু জুলাই ২০২৫ মাসের জন্য বরাদ্দকৃত চাল টিসিবি ডিলারদের না দিয়ে গোপনে নিজের গুদামে মজুদ করেন। স্থানীয়দের অভিযোগ, ঋতুর স্বামী নুর মোহাম্মদ একজন বিএনপিকর্মী।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে চাল উদ্ধারের সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান বলেন,
“এই ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল জুলাই ২০২৫ সালের। ওএমএস ডিলার হোসনেয়ারা কান্তা ঋতুর মাধ্যমে টিসিবি ডিলারদের দেওয়ার জন্য ডিও প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি টিসিবি ডিলারদের না দিয়ে ব্যক্তিগতভাবে মজুদ করেন। তদন্ত শেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় আমরা চাল জব্দ করেছি।”
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান জানান, বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় ঋতুর ডিলারশিপ বাতিল করা হয়েছে। তিনি বলেন,
“আমাদের তিন সদস্যের তদন্ত কমিটি খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে চাল টিসিবি ডিলারকে দেওয়া হয়নি। অবৈধভাবে গুদামে মজুদ রাখার প্রমাণ পাওয়ায় ইউএনও মহোদয়ের নির্দেশে চাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৭৭.৮৩৫ মেট্রিক টন চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তা পর্যায়ক্রমে সরকারি খাদ্যগুদামে সংরক্ষণ করা হবে।”
এদিকে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “চোর ধরা পড়ার পরও কেন তাকে গ্রেপ্তার করা হয়নি? শুধু ডিলারশিপ বাতিল করেই দায় শেষ করা হলো কেন?”
টিসিবির কয়েকজন উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “জুলাই মাসে আমরা ভেবেছিলাম চাল বরাদ্দ হয়নি। পরে বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে চাল কিনতে হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“কিশোর গ্যাং ও মাদক নির্মূলে প্রশাসন ও পরিবারের সমন্বয় জরুরি”

রামগড়ে  রবীন্দ্র-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: তেলের মিলসহ ১০ দোকান পুড়ে ছাই!

জগন্নাথপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস

মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান

সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব

১০

পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড়: জনদুর্ভোগ চরমে, স্বাস্থ্যঝুঁকিতে

১২

মাদ্রাসার ছাত্র হাসানের উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

১৩

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

১৪

নারায়নগঞ্জ সোনারগাঁও থানার পর্নোগ্রাফি মামলার আসামি সেলিম হোসেন (৩৮)’কে রাজধানীর চকবাজার এলাকা হতে গ্রেফতার 

১৫

গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার, ৮ মাসের কারাদণ্ড

১৬

দৌলতদিয়া নৌবন্দর ও ওয়েটস্কেল পরিদর্শন করলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান; সেবার মান বৃদ্ধির তাগিদ

১৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দস্যুতা মামলার ০১ জন আসামি’কে গ্রেফতার

১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ২৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যান জব্দ, গ্রেপ্তার ২

১৯

ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে ট্রাক হেল্পারের লাশ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST