ঝিনাইদহের বিষয়খালী বাজারে বেগবতী নদী থেকে রমজান আলী নামের এক ট্রাক হেল্পারের লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।নিহত রমজান আলী ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান,পেশায় ট্রাক হেল্পার রমজান আলী গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন গত দুইদিন আগে ঝিনাইদহ সদর থানায় রমজান আলীকে নিখোঁজ দেখিয়ে একটি জিডিও করা হয়।আজ শনিবার বেলা ১১টার সময় ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পরে পুলিশ এসে দুপুরে রমজান আলীর লাশটি উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানায় এসআই টিপু সুলতান জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লাশটি নিজেদের বলে নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST