মৌলভীবাজার শহরের ব্যস্ততম কুসুমবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত ও নৃশংস হামলায় হাসান আহমেদ (১৬) নামের এক কিশোরের গলায় ও মাথায় উপর্যুপরি ছু’রি’কা’ঘা’ত (স্ট্যাবিং) করা হয়েছে। মাত্রাতিরিক্ত র’ক্ত’ক্ষ’র’ণের কারণে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে সে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
১২আগষ্ট বুধবার রাত আনুমানিক ৯টার দিকে কুসুমবাগ এলাকার ‘সুমা ফুড’—এর সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুর গ্রামের আলীম উদ্দিনের ছেলে সানি মিয়া দীর্ঘদিন ধরে হাসানকে নানাভাবে হেনস্তা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সানি ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাসানের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় সানির নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সানি ও তার দলের সদস্যরা হাসানকে চারপাশ থেকে ঘিরে ধরে দেশীয় ধারালো অ’স্ত্র দিয়ে তার গলায় ও মাথায় এলোপাতাড়ি আঘাত (স্ট্যাবিং) করতে থাকে। কুসুমবাগের মতো ব্যস্ত এলাকায় প্রকাদশ্যে এই ধরনের নৃশংসতায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসান র’ক্তা’ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ধারালো অস্ত্রে’র আঘাতে হাসানের শরীর থেকে মাত্রাতিরিক্ত রক্ত*ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলেও অবস্থার চরম অবনতি হওয়ায় দ্রুত সিলেটে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্ত*ক্ষরণ এবং ভাইটাল পয়েন্টে আঘাতের কারণে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এদিকে হামলার ঘটনায় সুবিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শহরের প্রধান বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য কিশোর গ্যাংয়ের এমন প্রাণঘাতী তাণ্ডবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত এই কিশোর গ্যাংয়ের মূলহোতা সানি ও তার সহযোগীদের গ্রেফতার করা না হলে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধারালো অ’স্ত্র দিয়ে আঘাতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST