মুন্সীগঞ্জের লৌহজংয়ে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএমের দিকনির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ১১ আগস্ট রাত ১০টা ২০ মিনিটে লৌহজং থানার এসআই প্রবীর সরকার উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। তিনি শ্রীনগর উপজেলার দোগাছী গ্রামের রেজাউল করিমের ছেলে। বর্তমানে তিনি গোয়ালীমান্দ্রা এলাকায় বসবাস করেন।
অপরদিকে, ১২ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে একই কর্মকর্তা উপজেলার ঘোলতলী এলাকায় জনৈক দুলাল শেখের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মোঃ জাহাঙ্গীর মোড়ল (৩৫) নামে অপর একজনকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। তিনি লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের মোঃ নুর ইসলাম মোড়লের ছেলে। বর্তমানে তিনি ঘোলতলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST