নাজমুল হোসেন, রাজবাড়ী
১১ অগাস্ট ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাস মাত্র ১! ১৬ স্টাফের বিপরীতে শিক্ষার্থী ৪৯

 

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসএসসি পরীক্ষায় এক চরম ফলাফল বিপর্যয় দেখা দিয়েছে। ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছেন মাত্র একজন শিক্ষার্থী। চমকপ্রদ তথ্য হলো, বিদ্যালয়ের বিশাল শিক্ষক ও স্টাফ বাহিনী শিক্ষার্থীর সংখ্যাকে বহুলাংশে ছাড়িয়ে গেছে।

মোট পরীক্ষার্থী: ৩৩ জন পাস করেছেন: ১ জন
শিক্ষক সংখ্যা: ১০ জনঅন্যান্য স্টাফ (সহকারী, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়িকা, আয়া, নৈশপ্রহরী ও নিরাপত্তা কর্মী): ৬ জন
মোট স্টাফ ও শিক্ষক: ১৬ জন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী: মাত্র ৪৯ জন (আগামী বছর এসএসসিতে অংশ নেবে মাত্র ১৮ জন)
অবকাঠামো: ৩ তলা ও ১ তলা বিশিষ্ট দুটি দৃষ্টিনন্দন ও আধুনিক ভবন কেন এই ফলাফল বিপর্যয়?

বিদ্যালয় সূত্রে জানা যায়, টেস্ট পরীক্ষায় মাত্র ৭ থেকে ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এমপিও সুবিধা বজায় রাখতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করানো বাধ্যতামূলক হওয়ায় শেষ পর্যন্ত ৩৩ জনকেই ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

প্রধান শিক্ষক মো. জাকির হোসেন ফলাফল বিপর্যয়ের পেছনে অভিভাবকদের উদাসীনতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষ্যমতে, “ফলাফলের বিষয়ে বারবার অভিভাবকদের বিদ্যালয়ে ডাকা হলেও অধিকাংশ অভিভাবক আসেননি এবং সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখেননি। এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে না আসা, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ও টিকটকে আসক্তি এই বিপর্যয়ের অন্যতম কারণ।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস জানান, ফলাফল পর্যালোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা বলেন, “এ ধরনের ফলাফল কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

গোয়ালীমান্দ্রা ও ঘোলতলীতে অভিযান, ৩৫ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাস মাত্র ১! ১৬ স্টাফের বিপরীতে শিক্ষার্থী ৪৯

এসএসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

শ্রীনগরে ভৌতিক বিদ্যুৎ বিল কমানোর দাবিতে ব্যবসায়ীরা মিটার রিডারকে ঘেরাও

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫  রাউন্ড শটগানের গুলি উদ্ধার

হোটেল সোনারগাঁও-উপস্থিত AR tv’র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আল আমিন আহমেদ-১০.০৮.২০২৬

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

১০

শ্রীনগরের নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া

১১

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

১৩

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

১৪

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

১৫

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

১৬

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

১৭

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

১৮

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

১৯

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০

Design & Developed by: BD IT HOST