আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

 

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সহ ছাত্রদল নেতা সহ ৩ জনকে আটক করেছে জনতা। আটকৃতরা হলো-নালিতাবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন ও তাদের বন্ধু ফারুক মিয়া।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের হ্যান্ডেল মোড় থেকে ১৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে রাতেই তাদেরকে থানা পুলিশে সোপর্দ করা হয়। ৮ আগস্ট শনিবার সকালে ইয়াবা সহ স্থানীয় জনতার হাতে ছাত্রদল নেতাদের লাঠিপেটা ও চর-থাপ্পড় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনার উদ্দেশ্যে যাওয়ার পথে শনিবার রাত ১১টার দিকে স্থানীয় জনতার একটি মাদকবিরোধী টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে তাদের সাথে থাকা ১৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাটি নালিতাবাড়ী থানাকে জানানো হলে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান সাংবাদিকদের জানান, ১৪ পিস ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ তিনজনকে আটক করা হয়েছে। ইয়াবা কেনাবেচার চেষ্টাকালে রামচন্দ্রকুড়া এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রেকর্ড করা হয়েছে। এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আটক ও অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

১০

গোয়ালন্দে ৫ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা খুন

১১

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

১২

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

১৩

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

১৪

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

১৫

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

১৬

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

১৭

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৮

শেরপুর সিমান্তে মাদক প্রতিরোধ কমিটির অভিযানে মদের বোতল সহ আটক-১

১৯

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

২০

Design & Developed by: BD IT HOST