মোঃ স্বপন বেপারী-লৌহজং প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি তিন তলা ভবনের নীচতলায় মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ রোববার (৯ আগস্ট) সকালের উপজেলাধীন মালির অংক বাজারে একটি ৩য় তলা ভবনের নিচতলার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় মাত্র এক ঘন্টার মধ্যেই ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে ফায়ার সার্ভিস জানায়।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তনে অল্পের জন্য রক্ষা পেয়েছে একই ভবনে থাকা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান, একটি ব্যাংক ও একটি হাসপাতালসহ বেশ কয়েকজন রোগী ও ৩য় তলায় থাকা আবাসিকের লোকজন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,সকাল ৬টা ০৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে সংবাদ আসে যে,লৌহজং উপজোর মালির অংক বাজারে একটি ৩য় তলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সংবাদ পাওয়ার পর লৌহজং ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়।অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ভবনের নীচতলায় আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আমির হোসেন।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভবনটির নিচতলায় মার্কেট,২য় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংক ছিল। হাসপাতালে ভর্তি থাকা ৪ জন মহিলা সিজারিয়ান রোগী ও তৃতীয় তলায় আবাসিকে বসবাসরত লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।ফায়ার সার্ভিসের দক্ষ ও দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়।ফলে হাসপাতাল,ব্যাংক ও আশপাশের বহু দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম আরো জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় অভিযান: ৪১টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ফার্মেসিকে জরিমানা

নেছারাবাদ উপজেলার আটঘরে ভাসমান পেয়ারা হাট সহধর্মিণীকে সাথে নিয়ে ভ্রমণ করলেন মার্কিন রাষ্ট্রদূত ‎

আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির আগস্ট ২০২৬ মাসিক সভা অনুষ্ঠিত

কাউখালীতে খালের দুই পাশের সড়কের বেহাল দশ।। চরম দুর্ভোগে হাজারো মানুষ

নালিতাবাড়ীতে ইয়াবা সহ দুই ছাত্রদল নেতা সহ ৩ জন আটক : অতঃপর দল থেকে বহিষ্কার

নালিতাবাড়ীতে মিথ্যা তথ্য দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লৌহজংয়ে মার্কেটে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংক

১০

গোয়ালন্দে ৫ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা খুন

১১

কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ

১২

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

১৩

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

১৪

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

১৫

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

১৬

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

১৭

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৮

শেরপুর সিমান্তে মাদক প্রতিরোধ কমিটির অভিযানে মদের বোতল সহ আটক-১

১৯

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

২০

Design & Developed by: BD IT HOST