নাজমুল হোসেন, রাজবাড়ী
৭ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

 

 

এডিপি (বিশেষ বরাদ্দ) খাতের আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম বিতরণ করা হয়েছে। শিক্ষা ও সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করার এই উদ্যোগে সংশ্লিষ্টদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়) জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর জাতি গঠনে শিশু, কিশোর ও যুবকদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ব দরবারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে হবে।
তিনি আরও ঘোষণা করেন, আগামী জানুয়ারি মাসে শিক্ষা কার্যক্রম শুরুর সময় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় তিনটি সুনির্দিষ্ট বার্ষিক ক্যালেন্ডার (শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচি) চালুর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদা, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. নিজাম, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী, সাউন্ড সিস্টেম ও হারমোনিয়াম তুলে দেন। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শেরপুর সিমান্তে মাদক প্রতিরোধ কমিটির অভিযানে মদের বোতল সহ আটক-১

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

এক মাস সাত দিনের লড়াই শেষে ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে  ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার 

১০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা হতে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ ০২ জন অস্ত্রধারী’কে গ্রেফতার 

১২

শ্রীনগরে ইলিশ মাছের তীব্র সংকট দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৩

আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

১৪

মতলব উত্তরে বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

১৫

নালিতাবাড়ীতে বিএনপি ও প্রশাসনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

১৬

পটিয়া পৌরসভা এলডিপি’র উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৭

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

১৮

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

১৯

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

২০

Design & Developed by: BD IT HOST