“জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিএনপি ও প্রশাসনের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬
উদযাপন উপলক্ষে আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক, মিছিল, আর্থিক সহায়তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগষ্ট (বুধবার) দুপুরে উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে ও সন্ধ্যায় বিএনপির আয়োজনে শহিদ মুক্তিযোদ্ধা মন্চে বিএনপি নেতা ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী ।
এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
স্বেচ্ছাসেবক দলের সহ মহিলা বিষয়ক সম্পাদক নাহার নিপু, নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতা হাবিবুর রহমান লিটন, আনোয়ার হোসেন ভিপি, আমিনুল ইসলাম জিন্নাহ, উপজেলা শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, এম এ রায়হান, যুবদল নেতা আব্দুর রহমান তারা, মিজানুর রহমান প্রমুখ। এসময় উপজেলা, শহর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST