স্টাফ রিপোর্টার
৬ অগাস্ট ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে  ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার 

 

 

 

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬/০৮/২০২৬ তারিখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ফেরীঘাট সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম নাজমা বেগম (৪০), পিতা- আমির হোসেন, সাং- ইস্তানপুর ভাটাপাড়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তার নিকট হতে একটি মোবাইল ফোন ও নগদ ২,৫০০/- (দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত নাজমা বেগম (৪০) কুষ্টিয়া সদর থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামী।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে  ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা হতে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ ০২ জন অস্ত্রধারী’কে গ্রেফতার 

শ্রীনগরে ইলিশ মাছের তীব্র সংকট দাম ক্রেতাদের নাগালের বাইরে

আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

মতলব উত্তরে বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

নালিতাবাড়ীতে বিএনপি ও প্রশাসনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

পটিয়া পৌরসভা এলডিপি’র উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

১০

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

১১

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

১২

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

১৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

১৭

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১৮

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১৯

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

২০

Design & Developed by: BD IT HOST