স্টাফ রিপোর্টার
৪ অগাস্ট ২০২৬, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

 

 

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ই’য়া’বা, মা’দ’ক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার জ’ব্দসহ তিন মাদক কারবারিকে গ্রে’প্তা’র করা হয়েছে।

গতকাল (সোমবার, ৩ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ই’য়া’বা’র একটি বড় চালান গ্রহণের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে মা’দ’ক কারবারিরা মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে এসআই রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই মো. রানা মিয়া, জাহিদুল ইসলাম, ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীল ও সঙ্গীয় ফোর্স বিকেল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডস্থ পঞ্চমী ওয়াশিং সেন্টারের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের দেহ ও ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ ও ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম অভিযান

শ্রীনগরে পেঁপের কেজি ২০ টাকা কৃষক হতাশ

পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা, হাউসবোট নিবন্ধনে ১০ আগস্ট শেষ দিন

শ্রীনগরে বিদ্যুতের অতিরিক্ত বিল বিপাকে গ্রাহক

লৌহজংয়ে এসআই রাজীব সরকারের নেতৃত্বে অভিযানে ইয়াবাসহ আটক এক

১০

কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ।। এতিমখানায় বিতরণ

১১

হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি

১২

শেরপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

১৩

চট্টগ্রামের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রম জোরদার

১৪

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান, লৌহজংয়ে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৫

আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন, ডিজিটাল শিক্ষার নতুন দুয়ার খুললেন জেলা প্রশাসক

১৬

আমতলীতে গাছ থেকে পড়ে দুই বছর ধরে শয্যাশায়ী নজরুল; বৃদ্ধ বাবা-মায়ের সেবায় বেঁচে থাকা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

১৭

শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

১৮

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে স্বামী স্ত্রীর ৩ মাসের কারাদণ্ড

১৯

পুলিশ দেখে ফেলে পালালো পার্টনার, যুবতীর ব্যাগে মিলল ২ কেজি গা’জা

২০

Design & Developed by: BD IT HOST