মোঃ স্বপন বেপারী-লৌহজং প্রতিনিধি
৫ অগাস্ট ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

 

পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেছেন, পদ্মা নদীতে বালু কাটার সময় কোনো অবৈধ ড্রেজার বা এর সঙ্গে জড়িত চক্রকে হাতেনাতে ধরিয়ে দিতে পারলে কিংবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে পারলে তিনি ব্যক্তিগতভাবে নিজ পকেট থেকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন।
বুধবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লৌহজং উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এর ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে এবং নদীপাড়ের জনপদ, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়ছে।
তিনি আরও বলেন, পদ্মাপাড়ে বালুখেকোদের আর কোনো ছাড় দেওয়া হবে না। যে বা যারা পদ্মা নদীতে অবৈধভাবে বালু কাটার সময় ড্রেজার ও সংশ্লিষ্ট অসাধু চক্রকে ধরিয়ে দিতে পারবেন অথবা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করবেন, তাকে আমার নিজ পকেট থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। পদ্মা নদীকে অবৈধ ড্রেজারমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST