জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদ এবং নেছারাবাদ উপজেলা আমির মোঃ আবুল কালাম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের পিরোজপুর জেলা সভাপতি- এ্যাডভোকেট মো. ইয়াকুব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাসুম বিল্লাহ, প্রমুখ।
পথসভা শেষে স্বরুপকাঠী পৌরসভা চত্বর থেকে বিজয় রেলি শুরু হয়ে স্বরুপকাঠী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওর ভবনের সামনে এসে শেষ হয়। উপজেলা আমির সবাইকে ধন্যবাদ জানিয়ে রেলির কার্যক্রম শেষ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST