লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
৫ অগাস্ট ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

 

কুমারভোগ ইউনিয়নে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক সূত্রে জানা যায়, র‍্যালিটি চন্দ্রের বাড়ি চৌরাস্তা বাজার থেকে শুরু হয়ে মাওয়া চৌরাস্তায় গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কুমারভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কাউছার তালুকদারের সভাপতিত্বে এবং লৌহজং থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক সেকেন্দার খান বাবুর সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন লৌহজং থানা বিএনপি মহিলা দলের সভাপতি রোকেয়া বেগমসহ কুমারভোগ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নানা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা বিজয়ের বার্তা তুলে ধরেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই ঘটনাকে গণতন্ত্র ও জনগণের বিজয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যেই প্রতি বছর ৫ আগস্ট বিজয় র‍্যালি পালন করা হবে।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সকল রাজনৈতিক শক্তি ও সাধারণ জনগণকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

নেত্রকোণায় চালকসহ ১,৬০,০০০ টাকার ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অবশেষে অবসান ঘটছে দীর্ঘ অপেক্ষার: দুই মাসের মধ্যে খুলছে কালিয়ার বারইপাড়া সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতিতে আসছে নতুন গতি

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে- নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

লৌহজংয়ে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদ্মায় ড্রেজার বাণিজ্য বন্ধে কঠোর বার্তা, তথ্য দিলেই মিলবে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

জুলাই গণঅভ‌্যুত্থান‌ দিবস উপল‌ক্ষ্যে রামগ‌ড়ে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

১০

গোয়ালন্দঘাটে ১৮ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

১১

‘৩৬ জুলাই’ উপলক্ষে লৌহজংয়ে ইসলামী আন্দোলনের আনন্দ মিছিল

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে নেছারাবাদ উপজেলা জামায়াতের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত

১৩

আগস্টের বর্ষপূর্তি ঘিরে কুমারভোগে বিএনপির বিজয় মিছিল

১৪

আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

১৫

মৌলভীবাজারে ই’য়া’বা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মা’দ’ক কারবারি গ্রে’প্তার

১৬

বিকাশে একাধিক অ্যাকাউন্টে ভয়ানক   প্রতারক চক্রের তিন সদস্য গ্রেপ্তার

১৭

আমতলীতে নির্মাণাধীন ৫ কোটি টাকার সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

১৮

পরিবেশ রক্ষায় আমতলীতে তরুণদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক: কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সালিসে ৫ লাখ টাকা জরিমানা, এলাকা ছাড়ার নির্দেশ

২০

Design & Developed by: BD IT HOST