শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের গারো বাজারের টিলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে স্থানীয় বেকিকুড়া-বাতকুচি মা’দ’ক প্রতিরোধ কমিটি। এ ঘটনায় পরে রজব আলী নামে এক ব্যক্তিকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে গেছেন।
মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর প্রায় চারটার দিকে টিলাপাড়া এলাকায় টহল দেওয়ার সময় দুই ব্যক্তিকে একটি বাজারের ব্যাগ ও একটি স্কুলব্যাগ নিয়ে অটোরিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ দুটি ফেলে দ্রুত পালিয়ে যান।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব না হলেও কমিটির সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা রজব আলীর বাড়িতে গিয়ে তাকে আটক করে নিয়ে আসেন। তবে তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। পরে তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST