‎মো গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

 

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লোন সেল্টারের নির্মাণ প্রকল্পের কাজ। কাজ শুরু হওয়ার ৩ বছর পার হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। অর্ধেকের কম কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। একইসঙ্গে দুর্যোগপ্রবণ এ এলাকার মানুষ বঞ্চিত হচ্ছেন নিরাপদ আশ্রয়কেন্দ্রের সুবিধা থেকে।

‎স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং এলজিইডি পিরোজপুরের বাস্তবায়নে ২
‎কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ পায় বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রুপালি কনস্ট্রাকশন’। ২০২২ সালের ১ নভেম্বর কাজ শুরু হয়ে ২০২৩ সালের ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরুর কিছুদিন পর অর্ধেকের কম নির্মাণকাজ সম্পন্ন করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, কাজের অধিকাংশ বিল উত্তোলন করে ঠিকাদার গা-ঢাকা দিয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

‎এ অবস্থায় শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টায় প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক  কাজী রওনাকুল ইসলাম। এ সময় তিনি অবহেলায় পড়ে থাকা ভবনের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দ্রুত কাজ শেষ করার উপায় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
‎পরিদর্শনকালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, “এই ভবনটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সাইক্লোন সেন্টারও। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগের সময় এলাকার মানুষের নিরাপদ আশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা সরেজমিনে এসেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎প্রকল্পটির স্থবিরতা ও এলাকার মানুষের দুর্ভোগ নিয়ে কথা বলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। তিনি বলেন, “উপকূলীয় এই এলাকার মানুষের জন্য সাইক্লোন সেন্টারটি অত্যন্ত জরুরি ছিল। কিন্তু ঠিকাদারের চরম অবহেলা ও অনিয়মের কারণে কোটি কোটি টাকার এই উন্নয়ন প্রকল্প আজ থমকে আছে। আমরা চাই দুর্নীতির বিষয়টি তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং অবহেলায় পড়ে থাকা কাজ দ্রুত নতুনভাবে শুরু করে ভবনটি বুঝিয়ে দেওয়া হোক।

‎উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “তিন বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ভবনের কাজ অর্ধেক হয়ে পড়ে থাকবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে একদিকে শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের সংকট অনুভব করছে। বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রশাসনিক আইনি জটিলতা নিরসন করে এই প্রকল্পের অবশিষ্টাংশ সম্পন্ন করা হোক।

‎কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

‎বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ও এলজিইডির সমন্বয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হলে অবশিষ্ট কাজ সম্পন্ন করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মোঃ মোস্তফা রায়হান, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে ধনপুর জামে মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময়: সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা

মান্দারতলী আলোক বর্তিকা সংগঠনের উদ্যোগে শিক্ষার মান উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা

BNP দলীয় খাঁটি মানুষ রিয়াজ উদ্দিন আহমেদ মাগুরা-2

৩ বছরেও শেষ হয়নি কাউখালীর সাইক্লোন সেল্টার নির্মাণ কাজ।।  পরিদর্শনে জলবায়ু ট্রাস্টের এমডি

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শেরপুর সিমান্তে মাদক প্রতিরোধ কমিটির অভিযানে মদের বোতল সহ আটক-১

শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী

এক মাস সাত দিনের লড়াই শেষে ভিমরুলের কামড়ে প্রাণ গেল শিশুর

রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকা থেকে  ১৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার 

১০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

১১

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকা হতে ০২ টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড তাজা কার্তুজ’সহ ০২ জন অস্ত্রধারী’কে গ্রেফতার 

১২

শ্রীনগরে ইলিশ মাছের তীব্র সংকট দাম ক্রেতাদের নাগালের বাইরে

১৩

আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

১৪

মতলব উত্তরে বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন

১৫

নালিতাবাড়ীতে বিএনপি ও প্রশাসনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

১৬

পটিয়া পৌরসভা এলডিপি’র উদ্যােগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৭

পটিয়া বিএনপি অঙ্গ সংগঠন যৌথ উদ্যােগে বিজয় মিছিল সমাবেশ

১৮

শ্রীনগরে বিএনপির জুলাই গণঅভ্যুত্থন দিবস উদযাপিত

১৯

শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

২০

Design & Developed by: BD IT HOST