মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রতিদিন ঘন ঘন লোডশেডিং ,বিনা অনুমতিতে বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন,ভৌতিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে।
১১ আগস্ট ২০২৬ সকাল ১১ টায় মিটার রিডাররা তাদের কর্তব্য কাজে বাঘরা বাজারে প্রবেশ করলে ব্যবসায়ীরা তাদেরকে ঘেরাও করেন ।
ব্যবসায়ীরা জানান প্রতিদিন ঘন ঘন লোডশেডিং এর ফলে তাদের ব্যবহৃত বৈদ্যুতিক বাতি,পাখা,
ফ্রিজ ,এয়ার কুলারনষ্ট হচ্ছে। রাতের বেলা বিদ্যুৎ নাথাকায় বসতবাড়িতে অবস্থানরত ছেলে-মেয়েদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। শিশু ও বয়স্করা গরমের কারণে জ্বর,হাঁচি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
বিদ্যুৎ না থাকলেও মাস শেষে তাদের হাতে ভৌতিক বিদ্যুৎ বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া বিনা অনুমতিতেবিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন ঘটনা ঘটে।
তারা বিনা অনুমতিতে মিটার বিচ্ছিন্ন না করা ,ভৌতিক বিদ্যুৎ বিল বন্ধ করাও নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দাবি জানান ।
মিটার লিডাররা ব্যবসায়ীদের সাথে সহমত পোষণ করেন এবং এ সমস্যার সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদনের অনুরোধ জানান ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST