স্টাফ রিপোর্টার
১৪ অগাস্ট ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার

 

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা করা কালে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন হতে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১ টি ম্যাগাজিন, ০২ টি সুইচ গিয়ার চাকু ও ০১ (এক) টি খেলনা সাদৃশ পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আভিযানিক দল এ সময় ঘটনাস্থল হতে ০৪ (চার) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বপন (৩৭), পিতা- মৃত সুলতান গাজী, সাং- পুর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মো: মনির (৩১), পিতা- গোলাম নবী, সাং- সুতিজাতপুর, থানা- সদর, জেলা- মাগুড়া, ৩। জাহিদুল ইসলাম সিয়াম (২২), পিতা- রাশেদুল ইসলাম জনি, সাং- শিলাকুঠা, থানা- দোহার, জেলা- ঢাকা ও ৪। মো: আরিফ হোসেন (২৯), পিতা- শামসুল হক শান্তি, সাং- নুরবাগ, থানা- সদর, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন (৩৭) এর বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ ০৪ টি মামলা রুজু রয়েছে।

র‌্যাব-১০ এর নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, দ্রুত প্রতিক্রিয়া ও পেশাদারিত্বের একটি উদাহরণ ছিল এই অভিযান। অস্ত্র উদ্ধারের পাশাপাশি অবৈধ অস্ত্রের উৎস ও ব্যবহারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রগতি বিপ্লবী সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—মতলব উত্তরে মানববন্ধন ও র‌্যালি

মতলব উত্তরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ মাদক থেকে দূরে থাকতে তরুণদের প্রতি এম ইলিয়াছ আলীর আহ্বান

পাংশায় নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ: তদন্তে পুলিশ

রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার

প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে ছাত্রলীগ নেতা প্রবাসীর স্ত্রী-কন্যাসহ ৪জনকে কুপিয়ে যখন।। আটক করেছে পুলিশ ‎

মৌলভীবাজারে আবারো কিশোর গ্যাংয়ের তাণ্ডব: গলায়-মাথায় ছু’রি’কা’ঘা’তে কিশোরের অবস্থা আশঙ্কাজনক

মহম্মদপুরে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপির একাংশের বিক্ষোভ

দিরাইয়ে বাবার হাতেই খুন ২ শিশু, হাওর থেকে মরদেহ উদ্ধার, আটক ঘাতক পিতা

কিডনি দুইটি অচল, ২-৩ লাখ টাকা হলেই বাঁচতে পারেন মনজুর, কিডনি দিতে প্রস্তুত বৃদ্ধ মা

সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম

১০

হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন—পরিবেশমন্ত্রী

১১

গোয়ালীমান্দ্রা ও ঘোলতলীতে অভিযান, ৩৫ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১২

দৌলতদিয়া আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে পাস মাত্র ১! ১৬ স্টাফের বিপরীতে শিক্ষার্থী ৪৯

১৩

এসএসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫

১৪

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

১৫

শ্রীনগরে ভৌতিক বিদ্যুৎ বিল কমানোর দাবিতে ব্যবসায়ীরা মিটার রিডারকে ঘেরাও

১৬

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫  রাউন্ড শটগানের গুলি উদ্ধার

১৭

হোটেল সোনারগাঁও-উপস্থিত AR tv’র চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আল আমিন আহমেদ-১০.০৮.২০২৬

১৮

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

১৯

এআর টিভির আলোচনায় হোটেল সোনারগাঁয়ে এআর টিভির চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক আল আমিন আহমেদ

২০

Design & Developed by: BD IT HOST