পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের “নান্দুহার ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশন” স্কুল সংলগ্ন বাগানে একটা অর্ধ গলিত লাশ পাওয়া গেছে। তার নাম মো: শাহ আলম মোল্লা (৫৮)। তার বাড়ি নান্দুহার বাজারের পূর্ব পাশে ৫নং ওয়ার্ল্ডের মোল্লা বাড়ি।
সে বাগানের গাছ কেনা বেচা ও লাকড়ির ব্যবসা করতো। পরিবার সূত্রে জানা যায়, ৭/৮দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে উক্ত স্থানে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। গত ১৪ আগষ্ট পরিবারের পক্ষ থেকে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সকালে বাগানের মধ্যে অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, লাশের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST