এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস প্রাপ্ত সিদরাতুল মুনতাহা নিসা সর্বোচ্চ নম্বর পেয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। সে মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৬ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ ৫ অর্জন করে। উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তিন ওয়ার্ডের ইন্দুরিয়া গ্রামের মোহাম্মদ শামসুল হকের মেয়ে। তার পিতা-মাতা উবয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পরিবারের বড় মেয়ে সে।
প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন বলেন, সিদরাতুল মুনতাহা অত্যান্ত নম্র ভদ্র ও মেধাবী ছাত্রী। বিদ্যালয়ে সব সময় ভালো রেজাল্ট করত। উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে তার কৃতিত্ব রয়েছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১২৫০ নাম্বারের মধ্যে ১১৮৬ নাম্বার পেয়ে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ হয়ে গৌরবময় কৃতিত্ব অর্জন করে সিদরাতুল মুনতাহা। তার এ কৃতিত্বের জন্য প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন এবং সন্তোষজনক ফলাফলের জন্য বাবা- মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
সিদরাতুল মুনতাহার বাবা-মা সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
মতলব উত্তরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও পোনা অবমুক্তকরণ
১
মতলবে সর্বোচ্চ নম্বর পেয়ে সিদরাতুল মুনতাহা উপজেলায় শ্রেষ্ঠ
২
ঢাকার কেরাণীগঞ্জে র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী ও যৌন উত্তেজক ওষুধ ধ্বংস
৩
মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন জেল সুপারের যোগদান
৪
সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছায় ইউনাইটেড প্রেসক্লাব
৫
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু