অদ্য ১৬/০৮/২০২৬ তারিখে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব জনাব মো: আবু হাসান-এর নেতৃত্বে ও র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মুসলিমাবাদ এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনাকালে বিএসটিআই, ঢাকা-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী এবং যৌন উত্তেজক ওষুধ উৎপাদন ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চৌধুরাণী আয়ুর্বেদিক-এর স্বত্বাধিকারী মাহফুজা ইয়াসমিন’কে ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা), আনোয়ার হোসেন (৪৫) কে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং আরো একটি কারখানা বন্ধ করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী ও যৌন উত্তেজক ওসুধ জব্দ করে ধ্বংস করা হয়।এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST