পরিক্রমা রিপোর্ট
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর জুরাইনে গুলিতে পাপ্পু শেখ  হত্যার চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি মো: বাপ্পারাজ @ বাপ্পা (৪০)’কে গ্রেফতার করেছে

 

 

 

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনস্থ কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে *গত ০১/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকার* সময় একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক মোঃ পাপ্পু শেখ (২৬) এর সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বাপ্পারাজ ওরফে বাপ্পা গ্রæপের সহিত মাদক ব্যবসাকে কেন্দ্র করে উক্ত গ্রæপের সদস্যরা তাকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়। ভুক্তভোগী পাপ্পু তার শ্বশুর বাড়ীতে বেড়াতে যাওয়ার জন্য পূর্ব জুরাইনস্থ তার নিজ ভাড়া বাসা হতে বের হলে আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র সহ আসামিরা তাকে জোরপূর্বক ধরে রাখে। *এ সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা ভুক্তভোগীকে লক্ষ্য করে পরপর ০৩ টি গুলি করে* এবং তার মধ্যে একটি গুলি ভুক্তভোগীর পুরুষাঙ্গের বাম পাশে লেগে গুলিবিদ্ধ অবস্থায় পাপ্পু ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন গুরুতর আহত পাপ্পুকে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে।ঘটনাটির পর ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় মামলা নং- ০১, তারিখ- ০২/১২/২০২৫ খ্রি., ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।এরই ধারাবাহিকতায় *অদ্য ১৫/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:২০ ঘটিকায়* র‌্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি *মো: বাপ্পারাজ @ বাপ্পা (৪০),* পিতা- আব্দুল জব্বার @ কানা জব্বার, সাং- পূর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মো: বাপ্পারাজ @ বাপ্পা (৪০) এর বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী থানায় অস্ত্র, মাদক, ছিনতাই ও চাদাবাজী মামলাসহ মোট ০৮ টি মামলা রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

৫ বছরের ছাদিয়ার হার্টে ৫টি ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

নালিতাবাড়ীতে শিশু আয়শার চিকিৎসার খোঁজখবর নিলেন বিএনপির নেতৃবৃন্দ

সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

শ্রীনগরে বিলুপ্তির পথে মাটির তৈরি কৃত হাড়ি পাতিল

মতলব উত্তরে পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মতলব উত্তরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক

উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬

মেহেরপুরে সাবেক এসপির পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ডিবির অভিযানে গ্রেপ্তার ২

১০

লৌহজংয়ে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

মেয়াদোত্তীর্ণ বীজ ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন, লৌহজংয়ে জরিমানা ৫২ হাজার

১২

পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সদস্য সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের শেষ বিদায় জাতির শ্রেষ্ঠ সন্তানকে গার্ড অফ অনারে সমাহিত, শোকে স্তব্ধ গাজীপুর সুনামগঞ্জ

১৪

সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে

১৫

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী

১৬

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কোচিং বাণিজ্য বন্ধের উদ্যোগ থেকেই হাফিজা খাতুন উচ্চবিদ্যালয়ে বিরোধের সূত্রপাত! বক্তব্য দিতে নারাজ শিক্ষক তৈয়ব আলী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ, শিক্ষার্থীদের আন্দোলনে সম্পৃক্ত করা ও অর্থ-সুবিধা দেওয়ার অভিযোগ; চার শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা

১৮

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

১৯

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST