চাঁদপুরের মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। র্যালিটি মোহনপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মতলব উত্তর থানার ওসি (তদন্ত) আলিমুল ইসলাম, উপ-পরিদর্শক মোঃ বাবুল মিয়া, মাধব চন্দ্র, উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার, সাধারণ সম্পাদক কবির হোসেন সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে এবং নানা অপরাধের সৃষ্টি হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। শুধু পুলিশি অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে এবং কোথাও মাদক কেনাবেচা বা সেবনের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানাতে হবে। আমরা একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনোভাবেই সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST