মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ,ভাগ্যকুল শ্রীনগরে কুমাড় বাড়িতে তৈরি হতো মাটি দিয়ে মাটির বিভিন্ন হাড়ি পাতিল,শিশুদের খেলনা ।গ্রামাঞ্চলের গৃহবধূরাএসব মাটির হাঁড়িতে রান্না করতেন ভাত ,মাছ ,সবজি ।
ছোট ছোট শিশুদের জন্য হাড়ি পাতিল পুতুল সহ বিভিন্ন প্রকার মাটির খেলনা তা দিয়ে শিশুরা খেলাধুলায় মেতে উঠতো ।
গ্রাম অঞ্চলের মানুষ মাটির ব্যাংকে জমাতেন তাদেরআয়ের কিছু অংশ টাকা ।
কুমাড়া মাটি দিয়ে এসব সামগ্রী তৈরি করতেন । ক্রেতারা নিজ উদ্যোগে ছুটে যেতেন কুমাড় বাড়িতেএবং তাদের প্রয়োজনীয় মাটির সামগ্রী ক্রয় করতেন ।
এছাড়া বিভিন্ন হাট-বাজার ও বিভিন্ন উৎসবে মেলায় বিক্রি হতো এসব মাটি সামগ্রী ।
আধুনিক যুগে মাটির হাড়ি পাতিল গৃহিণীরা ব্যবহার না করায় আজ বিলুপ্তির পথে মাটির হাড়ি পাতিল ।
বর্তমানে কিছু কিছু স্থানে মাটির হাড়ি তৈরি হচ্ছে সেসব স্থান হতে ব্যবসায়ীরা তা ক্রয় করে বাজারে বিক্রি করছেন ।
তার মধ্যে অন্যতম হচ্ছে দধির হাড়ি গ্রাম অঞ্চলে বিবাহ বাড়িতে অতিথিদের খাবার শেষ পর্যায়ে দধি দিয়ে আপ্যায়ন করা হয় বলে দধি তৈরি করতে মাটির হাড়ি প্রয়োজন হয় ।
বিবাহ বাড়ির লোকেরা ছুটে আসেন বাজারে মাটির হাড়ির দোকানে হাঁড়ি ক্রয় করতে ।
বাজারের দোকান গুলোতে বিক্রেতা সীমিত আকারে এসব হাড়ি দোকানের সামনের সাজিয়ে রাখেন ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST