মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মহম্মদপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নিতাই রায় চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST