মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে খোলামেলা নোংরা আবর্জনা পরিবেশে মিষ্টির দোকানে জিলাপি ,মনাক্কা ,নিমকি, ঝাল চানাচুর ,মুরলি সহ মিষ্টি জাতীয় খাবার বিক্রি হচ্ছে ।
দোকানি রতন কুড়ি দুটি নোংরা হাত দিয়ে বস্তায় মিষ্টি জাতীয় দ্রব্য রাখছে দেখা যাচ্ছে ।
ক্রেতা রহমান জানান কিছুদিন পূর্বে তিনি সরল বিশ্বাসে এ দোকান হতে মিষ্টি কিনে বাড়িতে গিয়ে দেখেন মিষ্টি গুলো কয়েকদিন পূর্বে তৈরি।
খুলে দেখেন মিষ্টি গুলো একেবারে নষ্ট যা খাওয়ার সম্পূর্ণ অনুপযোগী বলে অভিযোগ করেন ।দোকানীল রতন কুড়ি ভিন্নমত পোষন করে বলেন,
প্রতিদিনতার দোকানে যে পরিমাণ মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয় তা বিক্রি হয়ে যায় অবশিষ্ট থাকে না।
দোকানটির নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করেন কিন্তু দোকানটি রাস্তার পাশে হওয়ায় বায়ুর সাথে ধুলাবালি প্রবেশ করে বলে তিনি স্বীকার করলেন যতগুলো যতটুকু সম্ভব তিনি পরিষ্কার রাখার চেষ্টা করেন।
বিশেষজ্ঞ চিকিৎসক আসালাম অভিমত ব্যক্ত করে করে বলেন যারা এ ধুলাবালি মিশ্রিত মিষ্টি জাতীয় খাবার খাবেন তাদের আমাশয় ডায়রিয়া হওয়ার ঝুঁকি থাকে এবং স্বাস্থ্য হানির সম্ভাবনা থাকায় এসব খাবার পরিহার সর্বোত্তম ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST