মতলব (চাঁদপুর) সংবাদদাতা
২৯ অগাস্ট ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

 

মাদক থেকে দুরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে দুর্গাপুর ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত পথসভা শেষে মাদকবিরোধী র‌্যালিটি শুরু হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমু সরকারের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, নিশ্চিন্তপুর মসজিদের খতিব ইমান হোসাইন মোস্তাফী, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মমিন লস্কর, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর প্রমুখ। এছাড়াও পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন, মাদক থেকে দূরে থাকুন সহ বিভিন্ন স্লোগান দেন। র্যালিতে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
বক্তব্যে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। পরিবারের সদস্যদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার এবং তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
খায়রুল হাসান বেনু বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ অপরিহার্য। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব বাড়ানোর আহ্বান করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত সবাই মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দুর্গাপুর ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নুরুল হক সরকারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ মাহফিল, দোয়া‌ ও তাবারক বিতরণ

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

১০

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

১১

বিষম্ভপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

১২

শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১৩

রাজবাড়ীতে ১০৫ একরে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে রেল সচিব

১৪

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১৫

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৬

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

১৭

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

১৮

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

১৯

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

২০

Design & Developed by: BD IT HOST