লৌহজং প্রতিনিধি
২৯ অগাস্ট ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

 

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
শুক্রবার ২৮ আগস্ট, দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মেদেনীমন্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বাসটি তল্লাশি করে। এ সময় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

নুরুল হক সরকারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ মাহফিল, দোয়া‌ ও তাবারক বিতরণ

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

১০

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

১১

বিষম্ভপুরে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ: ডিবি পুলিশের হাতে কাভার্ডভ্যানসহ ২ চোরাকারবারি আটক

১২

শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

১৩

রাজবাড়ীতে ১০৫ একরে রেলওয়ে ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে রেল সচিব

১৪

র‌্যাব-৯ এর পৃথক অভিযানে সুনামগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার

১৫

রাজৈরে প্রেমের সম্পর্কে বাধা’, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

১৬

সংগঠন শক্তিশালী করতে ইলিয়াছ হুছাইনের বিকল্প নেই—নেতাকর্মীদের দাবি

১৭

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল রাজশাহীর তরুণের, দেড় ঘণ্টা পর মিলল মরদেহ

১৮

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, হাজারো মানুষের ঢল

১৯

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা: সাফল্যের স্বীকৃতি পেলেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা

২০

Design & Developed by: BD IT HOST