মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জাহানাবাদ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের ভূঁইয়ার বড় মেয়ের পুত্র লিটল স্টার কিন্ডার গার্ডেনএন্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ সিয়াম বাঁধন (১৪)।
২৮ আগস্ট ২০২৬ দুপুর ১২ টার দিকে নানার বাড়ির পুকুরে গোসলের উদ্দেশ্যে বাড়িতে বের হয় ।
প্রায় দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পর সিয়াম বাড়িতে ফিরে না আসলে ।
অভিভাবকরা পুকুর ঘাটেপানিতে নেমে সিয়াম কে গিয়ে তল্লাশি করে দেখতে পায় পুকুর ঘাটের সিঁড়ির ফাকায় সিয়ামের মাথা আটকে রয়েছে ।
অচেতন অবস্থায় সিয়ামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন । সিয়ামের মৃত্যুর সংবাদ টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শত শত নারী পুরুষ সিয়ামের মরদেহ দেখার জন্য তার নানার বাড়িতে ভিড় জমান ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST