খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা।কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালী ,আলোচনা সভা,কেক কাটা এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।মঙ্গলবার( ১ সেপ্টেম্বর )বিকেলে উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিনের নেতৃত্বে দলীয় কার্যালয় হতে বিশাল র্যালী বের হয়ে বাজারে প্রধান সড়ক দিয়ে উপরের বাজারে শিল্পী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।সেখানে উপজেলা বিএনপির সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো.ইলিয়াস হোসেন প্রমূখ।পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এতে সঞ্চালনা করেন।সভা শেষে নেতাকর্মীরা উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপি,যুবদল ,ছাত্রদল ,সেচ্ছা সেবক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST