মো: ফয়সাল হোসেন
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে শ্রীনগর থানার ওসি তদন্তসহ আহত হয়েছে অন্তত ১০ জন।

১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীনগর উপজেলার যম যম টাওয়ারের সামনে এই সংঘর্ষ হয়।

দলটির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এ সময় আহতদের মধ্যে আব্দুল্লাহ এর কর্মীদের ৪ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং ১ জনকে ঢাকা মেডিকেল ও ১ জন কে মিটফোর্ড হাসপাতাল এ চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ টায় শ্রীনগরের জমজম টাওয়ার এলাকায় মীর সরফত আলী সপু এবং বিকাল ৪ টায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে
একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।

পরে শ্রীনগ থানা পুলিশ ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ওসমানী বিমানবন্দরে ৮ বছর বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইটের অবতরণ

ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মহম্মদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রামগ‌ড়ে বিএন‌পির ৪৮ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীতে নানান কর্মসূ‌চি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত অন্তত ১০

মতলব উত্তরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা ঐক্য-শৃঙ্খলার মাধ্যমে শক্তিশালী বাংলাদেশ গড়তে হবে— হাজী মোশারফ হোসাইন

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

মধ্যনগরে নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় সাংবাদিক সৈকতসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

১০

অতিরিক্ত খাজনা আদায়ের কারণে মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট

১১

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

১৩

সন্তানকে দেখার আগেই রাশিয়ার গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে প্রাণ হারালেন মেহেরপুরের আলাল

১৪

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

১৫

আউলিয়াবাগ সীল সীলা-এ-ফায়েজ-এ-রাব্বানীয়া দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নাবী (সা.) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুস, আনন্দ মিছিল ও দোয়া

১৬

পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১৭

ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি নিহত-আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসককে স্কপের স্মারকলিপি

১৮

শ্রীনগরে নোংরা পরিবেশেবিক্রি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার

১৯

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

২০

Design & Developed by: BD IT HOST