বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মতলব উত্তর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ছেংগারচর সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। ঐক্য, শৃঙ্খলা ও মানুষের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে আগামীর শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়াতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান (আনিস), উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল বাশার ও সেলিম সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, সদস্য সচিব আশরাফুল আলম সরকার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ বেপারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন এবং উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
কর্মসূচি শেষে ছেংগারচর সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন বিএনপি নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST