ফয়সাল হোসেন
১ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সব সাংবাদিক সমিতির সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিসিইউজেএ) প্রথম আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক ও ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) রাতে শাহাবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।

এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাংবাদিক সমিতির একটি গঠনতন্ত্র প্রণয়ন, ৭ কলেজ ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের সমিতির সদস্য হিসাবে যুক্ত করা, উপদেষ্টা পরিষদ গঠন করা এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। নির্বাচন কমিশন নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গনকণ্ঠ) ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোছা. ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।

এছাড়া কমিটির সদস্যরা হলেন, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক জনকণ্ঠ), বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার (ডেইলি ক্যাম্পাস) ও ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (আমার সংবাদ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত খাজনা আদায়ের কারণে মেহেরপুরের কাঁচাবাজারে অনির্দিষ্টকালের ধর্মঘট

লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি

সন্তানকে দেখার আগেই রাশিয়ার গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে প্রাণ হারালেন মেহেরপুরের আলাল

শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আউলিয়াবাগ সীল সীলা-এ-ফায়েজ-এ-রাব্বানীয়া দরবার শরীফ আয়োজিত ঈদে মিলাদুন্নাবী (সা.) উদ্যাপন উপলক্ষে জশনে জুলুস, আনন্দ মিছিল ও দোয়া

পূর্বধলায় মৌদাম উচ্চ বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ফেরদৌস স্টিল ইয়ার্ডে শ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি নিহত-আহতদের ক্ষতিপূরণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসককে স্কপের স্মারকলিপি

শ্রীনগরে নোংরা পরিবেশেবিক্রি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার

শ্রীনগরে আব্দুস সালাম খান কবরস্থান হতে ত্রিশ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি

১০

হাওরের আলোর দিশারী আর নেই: রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

১১

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

১২

নুরুল হক সরকারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ মাহফিল, দোয়া‌ ও তাবারক বিতরণ

১৩

দুর্গাপুর ইউনিয়নে মাদকবিরোধী র‌্যালিও পথসভা মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়– মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান

১৪

পদ্মাসেতু টোলপ্লাজা এলাকায় গাঁজার চালান, র‌্যাবের হাতে দুই ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নেছারাবাদে ১০ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৬

জয়দেবপুর থেকে গোপালগঞ্জ একই ট্রেনে!

১৭

সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা

১৮

আ. লীগকে সঙ্গে নিয়ে জামায়াত-এনসিপি সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে: রাশেদ খাঁন

১৯

পটিয়ার মৌলবী বাজারে প্রতিপক্ষের হামলায় আহত-১

২০

Design & Developed by: BD IT HOST