অনলাইন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্পসৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেন, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে অংশ নিতে পারে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।ট্রাম্প আরও জানান, সাম্প্রতিক হামলার খবর যুক্তরাষ্ট্রের কাছে নতুন। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।

সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।এর আগে সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলার ঘটনায়ও অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং এতে তিনি সন্তুষ্ট নন।

সর্বশেষ হামলার পর হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

১

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

৩

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

৪

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

৫

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

৬

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

৭

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

৮

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

৯

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

১০

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

১১

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

১২

মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রায় ৩০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৩

মীরকাদিমে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ১৩ মণ্ডপে বিএনপির উপহার

১৪

সুনামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা

১৫

শ্রীনগর বাঘড়ায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

১৬

আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে— পিরোজপুরে রুকন সম্মেলনে অ্যাড. হেলাল

১৭

মতলব উত্তরে বৈদ্যনাথপুরে বাড়ি বাড়ি গিয়ে শাহ্ আলম লস্করের গণসংযোগ সরকারি সম্মানী ও ব্যক্তিগত তহবিল থেকে রাস্তাঘাট উন্নয়ন ও জনকল্যাণে ব্যয়ের ঘোষণা

১৮

সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমায় দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক

১৯

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST