আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

 

 

শেরপুরের নালিতাবাড়ীতে দেশব্যাপী ফ্যামিলি কার্ড (পরিবার কার্ড) কর্মসূচির আওতায় প্রকৃত তথ্য সংগ্রহের লক্ষে এক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​

শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।​

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল মালেক। তিনি বলেন, “আমরা সমাজসেবা অধিদপ্তর ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়-এর যৌথ নির্দেশনায় প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করছি। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।”

​সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সফিকুল ইসলাম কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “আমরা বিভিন্ন স্তরে তথ্য সংগ্রহের কাজ পরিচালনা করছি। এই কাজের সাফল্যের জন্য জনগণের সচেতনতা এবং সঠিক তথ্য প্রদান একান্ত প্রয়োজন। এখানে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই কর্মসূচির সঠিক তথ্য প্রচার করবেন বলে আশা করছি।
​
সভায় সাংবাদিক মনিরুল ইসলাম ও আমিরুল ইসলাম কর্মসূচির তথ্য সংগ্রহ, কার্ড বিতরণ ও এর সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি এই কর্মসূচির সাফল্যে পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক, তথ্য সংগ্রহ কারী ও সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব উত্তরের নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ মাদক ও কিশোর গ্যাং দমনে সহযোগিতার আশ্বাস

১

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে — পরিবেশমন্ত্রী

২

মেহেরপুরে বাবাকে হত্যার অভিযোগ, পুলিশের হাতে ধরা দিলেন ছেলে

৩

নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

৪

নালিতাবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স

৫

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

৬

শায়েস্তাগঞ্জে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে? ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান পারভেজ

৭

হবিগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

৮

হৃদয়ের টানে রিয়াজুল জান্নাহ ও নবী করিম (সা.)-এর দরবারে -আলহাজ্ব মোঃ আবু ছালেহ্

৯

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১০

রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

১১

ককরোচদের আন্দোলনে সংহতি জানিয়ে নাহিদ ইসলামের বিবৃতি, স্মরণ করলেন সার্জিল ইমাম ও উমর খালিদকেও

১২

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় থাকবে: রিজভী

১৩

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত, পিএইচডিধারী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা প্রদান

১৪

আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

১৫

শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে——–পরিবেশমন্ত্রী

১৬

নেছারাবাদে ভুয়া ঠিকানা ও ব্র্যান্ডে ভেজাল আইসক্রিম-শিশু খাদ্যের রমরমা ব্যবসা।। ‎​ঝুঁকিতে কোমলমতি শিশুদের স্বাস্থ্য, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি

১৭

সিলেটে খাস ও চা বাগানের জমি দখলের নেপত্যে “হাফিজ ইসহাক” বহাল তবিয়তে অবৈধ স্থাপনা

১৮

বড়লেখায় পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে খুন হলেন তালই, অভিযুক্ত পুত্রার হাতে

১৯

মৌলভীবাজার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদের দোয়া ও আশীর্বাদ কামনা

২০

Design & Developed by: BD IT HOST