স্টাফ রিপোর্টার
২৪ অক্টোবর ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

 

 

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম বলেছেন, জন-আস্থা পুনরুদ্ধার এবং সমাজে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি।

আইজিপি ২৪ অক্টোবর ২০২৬, শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং খুলনা এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও উগ্রবাদ বিরোধী কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

কেএমপি কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, বিগত সতেরো বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিরসন করাই আমাদের লক্ষ্য। ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, পুলিশ কাজ করছে। জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি করে আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই।

তিনি বলেন, বর্তমান সরকার মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” ঘোষণা করেছে; যাতে সমাজে কোন মাদক না থাকে, চাঁদাবাজ না থাকে, কিশোর গ্যাং না থাকে। আইজিপি আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এসব অপরাধ নির্মূল করবো।

পুলিশ প্রধান বলেন, বর্তমানে কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। বর্তমান সরকার এ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠন করতে পারবো।

পরে আইজিপি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে খুলনাস্থ বিভিন্ন ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

২

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

৩

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

৪

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

৬

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

৭

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

৮

রাজৈরে ছিনতাইকারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

৯

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

১০

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

১১

খরনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফয়জুল কবির চৌধুরী টিটুর আগাম গণসংযোগ

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা রিয়াজ উদ্দিন আহমেদ

১৩

ছুটির অজুহাতে শিক্ষার্থীদের পড়াশোনায় বাধা, কবি নজরুল কলেজের রিডিং রুমে তালা

১৪

পদ্মায় মা ইলিশ শিকার ঠেকাতে যৌথ অভিযান, ১৮ জেলে আটক

১৫

চসিক সাবেক মেয়র মনজুর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

কাগজে ৫০ শয্যা, বাস্তবে ১৯; ১৪০-১৫০ রোগীর ভিড়ে ধুঁকছে নেছারাবাদ উপজেলার হাসপাতাল

১৭

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশু কর্মচারীকে বলাৎকার: ফার্মেসি মালিক গ্রেপ্তার

১৮

গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচিতি সভা সম্পন্ন

১৯

জামায়াত আমিরের আউল-ফাউল বক্তব্যে মানুষ হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

২০

Design & Developed by: BD IT HOST