শাহারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

 

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুর্নীতি, রোগীদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য ও চিকিৎসাসেবার অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ, মেহেরপুর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা অংশ নেন। এ সময় বক্তারা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রোগীদের ভোগান্তির চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষার পরামর্শ দিলেও হাসপাতালের কিছু স্টাফ এবং দালাল রোগীদের নির্দিষ্ট বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করানোর জন্য চাপ দেন। এতে সাধারণ রোগীদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে এবং সরকারি হাসপাতালের সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত এক দিনমজুর তার দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, কোমরের সমস্যার কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। কিন্তু হাসপাতালের এক্স-রে বিভাগে গেলে তাকে জানানো হয়, এক্স-রে ফিল্ম শেষ হয়ে গেছে। পরে তাকে বাইরে থেকে এক্স-রে করিয়ে আনতে বলা হয়।

ক্ষোভ প্রকাশ করে ওই দিনমজুর বলেন, “আমরা গরিব মানুষ। সরকারি হাসপাতালে যদি চিকিৎসা না পাই, তাহলে কোথায় যাব?”

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত প্রায় ছয় মাস ধরে হাসপাতালে অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় নিয়মিত অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে অপারেশনের অপেক্ষায় থাকা অসংখ্য রোগী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেককে বাধ্য হয়ে ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

বক্তারা বলেন, সরকারি হাসপাতাল জনগণের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল হলেও নানা অনিয়ম, জনবল সংকট, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব এবং দালালচক্রের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের বক্তব্য জানতে তার কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা একজন কর্মকর্তার মাধ্যমে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক জানান, তিনি তখন এ বিষয়ে কথা বলতে পারবেন না। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বার্তা দিয়ে বলেন, আগামী শনিবার থেকে রবিবারের মধ্যে হাসপাতালে উপস্থিত থাকবেন, তখন এ বিষয়ে তার সঙ্গে দেখা করতে হবে।

মানববন্ধন থেকে হাসপাতালের দুর্নীতি, দালালচক্রের দৌরাত্ম্য, চিকিৎসা সরঞ্জামের সংকট ও চিকিৎসক স্বল্পতার সমস্যার দ্রুত সমাধান করে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, যানজট ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে সিএনজি রাখলেই ১০ টাকা চাঁদা, অভিযুক্ত গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের মঙ্গলকাটায় অবৈধ স-মিল চালাচ্ছেন আব্দুস সালাম, নেই কোনো অনুমোদন

স্বজনের সন্ধান মিলতেই মা ও নবজাতককে হস্তান্তর করল লৌহজং প্রশাসন

সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগ, আটক ৬

নালিতাবাড়ীতে পৃথক অভিযানে ২৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার-৪

শ্রীনগরে বাঘড়া বাজার প্রবেশ মুখে ভারী যানবাহন চলাচলে পথচারীদের দুর্ভোগ

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম কলাকান্দায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

কর্মদক্ষতায় আইজিপি প্রিজন অ্যাওয়ার্ড পেলেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১১

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী আন্তর্জাতিক গাউসুল আজম দস্তগীর কনফারেন্স শুরু

১২

কাউখালীতে ৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই: মুখ থুবড়ে পড়ছে প্রাথমিক শিক্ষা

১৩

শিলইয়ে নদীভাঙন এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক জিও ব্যাগ ফেলার উদ্যোগ, স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস

১৪

গোয়ালন্দে জাহাঙ্গীরের উদ্যোগে ২ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী, চিকিৎসা ও ওষুধ বিতরণ

১৫

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

১৬

মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সাথে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

অটোচালকের বাড়িতে চুরি, চোরের বক্তব্য বদল করে নির্দোষকে ফাঁসানোর অভিযোগ

১৮

আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত

১৯

মুন্সিগঞ্জের লৌহজং থেকে ৭০ পিস ইয়াবাসহ ০১ জন’কে গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST