স্টাফ রিপোর্টার
২৬ অক্টোবর ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

 

ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬: বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ এক নিন্দা বার্তায় জি এম কাদের বলেন, “বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা স্বাধীন বাংলাদেশের লজ্জা!”

তিনি বলেন, গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী, যিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হয়ে সাক্ষ্য দিয়েছিলেন, মৃত্যুর পরও তাঁকে নির্বিঘ্নে সমাহিত করা যায়নি। এ ঘটনা মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের প্রতি চরম অবমাননা।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় মানিক পশারীকে দাফন করা হয়। পরিবারের অভিযোগ, খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেওয়ায় তাঁর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় নিজেরাই কবর খুঁড়েছেন। এমন ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক এবং রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক।

জি এম কাদের বলেন, পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে কোনো মৃত ব্যক্তির মর্যাদাহানি করা বা শোকাহত পরিবারকে হয়রানি করার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিরও পরিপন্থী।

পুলিশ লাইনসে গোপনে ‘গার্ড অব অনার’ দেওয়ার খবরেও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান কেন আড়ালে দিতে হবে? এমন পরিস্থিতি মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকারের ভূমিকা ও দৃঢ়তা নিয়ে প্রশ্ন তৈরি করে। কোনো স্বাধীনতাবিরোধী শক্তির চাপের কাছে প্রশাসনের নতি স্বীকার করা উচিত নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার পাশাপাশি দেশের সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে হবে। সরকার এ দায় এড়িয়ে যেতে পারে না।

তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুক্তিযোদ্ধা পরিবার ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা দেওয়ার দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জি এম কাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

তিনি বলেন, “যাঁরা দেশ স্বাধীন করেছেন, তাঁদের শেষবিদায়ের মর্যাদাও যদি রক্ষা করতে না পারি, সেই ব্যর্থতা গোটা জাতির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

২

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

৩

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

৪

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

৫

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৬

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৭

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৮

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

১০

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

১১

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

১২

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১৩

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১৫

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৮

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

১৯

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST