স্টাফ রিপোর্টার
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

 

হংকং, ২৬ অক্টোবর ২০২৬: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সঙ্গে হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান (TSE Chin-wan)-এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) হংকং স্কাই সিটি মেরিওট হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ নিয়ন্ত্রণ, শব্দদূষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা হয়।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ নিষ্পত্তির প্রতিটি পর্যায়ে সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে হংকংয়ের অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।

বৈঠকে পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়ও উঠে আসে। দূষণের প্রভাব থেকে জনস্বাস্থ্য ও প্রতিবেশ রক্ষায় এসব খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পানি ও শব্দদূষণ মানুষের স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবনের ওপর সরাসরি প্রভাব ফেলে। দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনার পাশাপাশি জনসচেতনতা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হংকংয়ের পরিবেশ ও প্রতিবেশবিষয়ক মন্ত্রী টিএসই চিন-ওয়ান বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এগিয়ে নিতে আমরা আগ্রহী। বর্জ্য ব্যবস্থাপনা, পানিদূষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ রয়েছে। আমাদের ‘বেল্ট অ্যান্ড রোড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার’-এর মাধ্যমে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে আমরা আগ্রহী। আমরা আশা করি, এ সহযোগিতা উভয় পক্ষের পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

হংকংয়ের সহযোগিতার আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন জরুরি। হংকংয়ের প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে সহযোগিতার সম্ভাবনাকে আমরা ইতিবাচকভাবে দেখি। এ ধরনের সহযোগিতা পরিবেশ ও জলবায়ু বিষয়ে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

বৈঠকে হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা এবং হংকং এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

২

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

৩

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

৪

লৌহজংয়ে অসুস্থ গরু বিক্রির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

৫

সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

কুমারভোগের মাঠে ফুটবল উত্তেজনা ব্রাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের উল্লাসে নিউজ বাংলা

৭

পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

৮

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

৯

ময়মনসিংহের গৌরীপুরে ৫নং সহনাটি ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন: নেতৃত্বের প্রশংসায় ভাসছেন ডা. এ বি সিদ্দিক

১০

রাজৈরে ইতালি প্রবাসীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

আমতলীতে চুরি-ডাকাতি, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে গ্রাম পুলিশকে বিশেষ নির্দেশনা

১২

কার্যকর পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি  —খুলনায় আইজিপি

১৩

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৮ম বৈঠক অনুষ্ঠিত

১৪

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে

১৫

পটিয়ায় জাতীয় পার্টির উপজেলা দিবস উদযাপন: দল’কে শক্তিশালী করার আহ্বান

১৬

ডেঙ্গুতে স্কুল ছাত্রীর মৃত্যু

১৭

রাজৈরে ছিনতাইকারীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

১৮

শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুরের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

১৯

আমতলীতে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

২০

Design & Developed by: BD IT HOST