‎মো: গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা প্রতিনিধ
২৮ অক্টোবর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

 

উপজেলার সমুদয়কাঠী শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মো. শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। ​মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৬ খ্রি.) স্বরূপকাঠী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই প্রতিবাদ জানান।
‎
‎​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শফিকুল ইসলাম বলেন, তিনি জামায়াতে ইসলামীর একজন সাধারণ কর্মী। তাকে ‘জামায়াত নেতা’ হিসেবে পরিচয় দিয়ে একটি কুচক্রী মহল তার ও তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন চক্রান্ত চালাচ্ছে।
‎
‎​তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আনীত জমি দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কেউ ওই জমি মন্দিরের নামে কোনো কাগজপত্র বা দলিলের কথা বলতে পারেননি। বরং বি.এস ১৩০ খতিয়ানের ৫৯২ দাগের ওই জমিতে বৈধভাবে সমী রঞ্জন আইচ থেকে দলিল মূলে জমি ক্রয় করে তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন এবং পিরোজপুর বিজ্ঞ জজ আদালত থেকে ডিক্রি লাভ করে আইন অনুযায়ী নিজের নামে রেকর্ডভুক্ত করেছেন।
‎
‎​শফিকুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ মামলা মোকাবিলায় ব্যর্থ হয়ে বিগত ডিসেম্বর ২০২৫ ও জানুয়ারি ২০২৬ সালে তার ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক ফসল লুঠ করে নেয়। এ ঘটনায় তিনি পিরোজপুর বিজ্ঞ আদালতে মামলা (এমপি ৩৩৯/২৫ ও সি আর ৩৮/২৬) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। এই ক্ষোভ থেকে প্রতিপক্ষ টু্টুল আইচের নেতৃত্বে শীতলা মন্দিরের সাইনবোর্ড টাঙিয়ে তাকে ওই জমি থেকে উচ্ছেদের অপচেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম জীবননাশের আশঙ্কায় রয়েছেন।
‎
‎​সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে যথাযথ আইনি সহযোগিতা ও নিরাপত্তা দাবি করেছেন এবং গণমাধ্যমকর্মীদের সত্য ও যাচাইকৃত তথ্য প্রচার করার বিনীত অনুরোধ জানান।
‎
‎
‎
‎
‎
‎
‎

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পিলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন ইউএনও

১

নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের মিথ্যা প্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

মারুফের পর মিলল রাসেলের মরদেহ, পদ্মায় প্রাণ গেল দুই পর্যটকের

৩

অবশেষে, কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১-দলীয় ঐক্যের সমাবেশের বিশাল প্রস্তুতি প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প ভেন্যু নির্ধারণ; ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে লংমার্চের সমাপনী সমাবেশ

৪

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হ.ত্যা.কা.ণ্ডে.র প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

রামগড়ে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ

৬

পিরোজপুরের ​নেছারাবাদের মাহমুদকাঠি বাজারে খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ, নারিকেল গাছ রোপণ! ‎​

৭

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে ভাণ্ডারিয়ার সরকারি কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময়

৮

রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ

৯

পিরোজপুরের নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

১০

দুই দিন পর পদ্মা থেকে উঠল মারুফের মরদেহ, অধরা রাসেল

১১

লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা

১২

খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

১৪

সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রধানের মন্তব্যে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ

১৫

পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

১৬

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে জি এম কাদেরের নিন্দা ও ক্ষোভ

১৭

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক

১৮

নেছারাবাদের বলদিয়ায় ভাঙনের মুখে শিক্ষক-শিক্ষার্থীদের একমাত্র পথ: চরম দুর্ভোগে গগন গ্রামের মানুষ

১৯

পিরোজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, এলাকায় চরম উত্তেজনা

২০

Design & Developed by: BD IT HOST