দেওয়ান মুরাদুজ্জামান মতলব (চাঁদপুর) সংবাদদাতা 
২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ

 

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন ও এসআই মানিক মৃধাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টোকেনের মাধ্যমে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। নদীতে মাছ ধরতে হলে নির্দিষ্ট টোকেন সংগ্রহ করতে হয়, আর টোকেন না থাকলে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এমনকি মা ইলিশ রক্ষা অভিযানের সময় নৌকাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন জেলে।
এ ঘটনায় ক্ষুব্ধ জেলেরা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সোমবার (২৩ নভেম্বর) মানববন্ধন করেছেন।
ভুক্তভোগী জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়ার সময় নির্দিষ্ট কিছু জেলেকে লিখিত টোকেন দেওয়া হয়। রাতে নদীতে মাছ ধরার সময় সেই টোকেন দেখাতে পারলে টাকা দিতে হয় না। আর টোকেন দেখাতে না পারলে বিভিন্ন অজুহাতে নৌকা আটক করে অর্থ আদায় করা হয়। তাদের দাবি, এভাবে দীর্ঘদিন ধরে সাধারণ জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে।
গজারিয়ার জেলে মহিউদ্দিন, সোহেল ও আফসার অভিযোগ করেন, মাছ কেনাবেচার কাজে নদীতে গিয়ে কোনো অবৈধ মাছ বা সরঞ্জাম না পাওয়ার পরও তাদের নৌ পুলিশ আটক করে। পরে মামলা ও থানায় নেওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ তাদের। আরেক জেলের দাবি, তার পরিচিত এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা নেওয়ার পর মাসিক এক হাজার টাকা করে টোকেন দেওয়া হয়েছে। এমন ৩০ থেকে ৩৫টি নৌকা থেকে প্রতি মাসে টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্য এক ভুক্তভোগী জানান, বর্তমানে নিষেধাজ্ঞা না থাকলেও নদীতে মাছ ধরতে গেলে জেলেদের আটক করে কারও কাছ থেকে ৪ হাজার, কারও কাছ থেকে ৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তার ভাষ্য, গ্রামের অধিকাংশ মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল। এভাবে টাকা আদায় করা হলে তাঁদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মতলব উত্তরের কয়েকজন জেলে অভিযোগ করেন, মা ইলিশ রক্ষা অভিযানের সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাদের কাছ থেকে নৌকাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। যারা টাকা দেননি, তাদের আটক করে জেল-জরিমানা করা হয়েছে বলে দাবি তাদের।
ভুক্তভোগী জেলে ও মাছ ব্যবসায়ীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, টোকেনের মাধ্যমে অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, আমি বিষয়টি শুনেছি। পুলিশের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে মনে করি। তা না হলে আমার বিপি নম্বর তারা কোথায় পেল? কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায়ভার কোনো সংস্থা কেন নেবে?
এ বিষয়ে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেনা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ

১

শ্রীনগরে আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

২

শ্রীনগরে EARN প্রকল্পের যাত্রা শুরু, প্রশিক্ষণের আওতায় আসবেন ১৫ হাজার ৪০০ যুবক-যুবতী

৩

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

৪

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাট

৫

কালিগঞ্জে টানা বৃষ্টিতে কারণে পানির নিচে কৃষকের স্বপ্ন চরম ক্ষতির মুখে কৃষক

৬

নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

৭

২০ পিস ইয়াবাসহ টংগীবাড়ীর দুই যুবক গ্রেপ্তার লৌহজংয়ে

৮

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনু‌ষ্ঠিত

৯

রামগড় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি নাঈম হো‌সেন নয়ন‌ গ্রেফতার

১০

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আটক ৮

১১

পটিয়া পাহাড়ি এলাকায় ২৫-৩০ জন কৃষক-শ্রমিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

১২

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

১৩

সিরাজগঞ্জে যমুনার চরে ৬০ লাখ টাকায় সরকারি কাশবন বিক্রি! ইউএনও-ওসির নাম ব্যবহার, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

১৪

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

১৫

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

১৭

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

১৮

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

১৯

আমতলীতে লকডাউন সমর্থনে ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর; আটক ১২

২০

Design & Developed by: BD IT HOST