বিশেষ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামে নিপু সভাপতি,টিটু সাধারণ সম্পাদক

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে ঠিকাদারদের কল্যাণ ও পেশাগত স্বার্থ রক্ষায় গঠিত হয়েছে নতুন ঠিকাদার কল্যাণ সমিতি।গতকাল সকাল ১১টায় অধিদপ্তরের হলরুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার আহমেদুল কবির (নিপু) এবং সঞ্চালনা করেন ঠিকাদার মোহাম্মদ বোখারী আজম। সভায় বক্তব্য রাখেন মোঃ নাছির উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ বখতিয়ার চৌধুরী,যুদৃষ্টি দাসসহ অন্যান্য ঠিকাদারবৃন্দ।

বক্তারা সমিতির লক্ষ্য, ঠিকাদারদের পেশাগত সমস্যা, সরকারি কাজের গুণগত মান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।পরবর্তীতে উপস্থিত সকল ঠিকাদারের

সর্বসম্মত সিদ্ধান্তে (২০২৬–২০২৭) মেয়াদের জন্য ৯ সদস্যবিশিষ্ট ঠিকাদার কল্যাণ সমিতি গঠন করা হয়। এতে আহমেদুল কবির (নিপু) সভাপতি এবং মোহাম্মদ আবদুল্লাহ (টিটু) সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি: মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ সেলিম রেজা,যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সাংগঠনিক সম্পাদক: সৈয়দ সাজেদুল করিম (সাজু)অর্থ সম্পাদক: মোহাম্মদ বোখারী আজম সদস্য: মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ বখতিয়ার চৌধুরী

সভায় নেতৃবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সরকারি উন্নয়নমূলক কাজ যথানিয়মে, সুষ্ঠু ও মানসম্পন্নভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চা-চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রগঞ্জে ডিএনসির অভিযানে ১২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে জাহিদ ফকির  হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং আসামি রাতুল  গ্রেফতার 

নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ—রমজানে দেড় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার ডিবি   অভিযানে ৩০০ (তিনশত) পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ (দুই) জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার

দল-মতের ঊর্ধ্বে থেকে জনগণের কাজকে অগ্রাধিকার দিতে হবে: পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে স্কুল না থাকায় শিক্ষায় পিছিয়ে শিশুরা

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুন্সিগঞ্জ ১ জাতীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১০

সাংবাদিক মো. তরিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি নিরাপত্তাহীনতায় পরিবার

১১

সুনামগঞ্জে ‘আবু হানিফা’ হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

১২

হাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ; রাজবাড়ীতে আহত ৫

১৩

দায়িত্বে অবহেলা বা অনিয়ম-দুর্নীতি কোন ভাবেই বরদাশত করা হবেনা  নালিতাবাড়ীতে সাংসদ ফাহিম চৌধুরী

১৪

ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি লাখু হাওলাদার (২৭)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা এলাকা হতে গ্রেফতার   

১৫

বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, রাঙ্গামাটি মহোদয়

১৬

মানবিক সংবাদের প্রভাবে প্রশাসনের ত্বরিত উদ্যোগ

১৭

শ্রীনগরে ফলের বাজারে আগুন দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে

১৮

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

১৯

ভোরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় নিহত ১

২০

Design & Developed by: BD IT HOST