শফিকুল ইসলাম শফিক,সুনামগঞ্জ, প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে দক্ষ নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নজির গড়ছেন ওসি রতন শেখ (পিপিএম)

 

সুনামগঞ্জ সদর মডেল থানা-য় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দায়িত্ব নেওয়ার পরপরই নিয়মিত টহল জোরদার, বিট পুলিশিং কার্যক্রম সক্রিয়করণ এবং মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ফলে অপরাধপ্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

থানা সূত্রে জানা যায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টের পাশাপাশি পাড়া-মহল্লায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এতে ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতরা চাপে পড়েছে। দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন মামলার তদন্তে গতি আনা এবং দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় সেবাগ্রহীতাদের সন্তুষ্টিও বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, আগে রাতের বেলা চলাচল বা ব্যবসা পরিচালনায় যে ভীতি ছিল, বর্তমানে তা অনেকটাই কমেছে। অভিভাবকদের মতে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তরুণ সমাজ অপরাধপ্রবণতা থেকে দূরে থাকছে। জনপ্রতিনিধিরা বলেন, নিয়মিত বিট পুলিশিং সভা আয়োজন এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শোনার উদ্যোগ পুলিশ ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি করেছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সুনামগঞ্জ সদর আরও নিরাপদ ও অপরাধমুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

বাংলাদেশ পুলিশের অভিজ্ঞ কর্মকর্তা মো. রতন শেখ (পিপিএম) বর্তমানে বাংলাদেশ পুলিশ-এর একজন দক্ষ ও সুনামধন্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৭৩ সালের ৫ নভেম্বর বাগেরহাট সদর উপজেলার হরিণখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৪ সালে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে পুলিশে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি মাগুরা, ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে সাতক্ষীরায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বিভিন্ন থানায় নেতৃত্ব দেন।

২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং-এ টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পর্যটকদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক কার্যক্রমে তার নেতৃত্ব প্রশংসিত হয়। পরবর্তীতে মাদারীপুরের শিবচর থানা এবং সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ থানা-য় ওসি হিসেবে দায়িত্ব পালনকালে সীমান্ত এলাকায় চোরাচালান ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

জাতীয় নির্বাচনের পূর্বে প্রশাসনিক সিদ্ধান্তে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় বদলি করা হয়। বর্তমানে সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জে চোরাচালান, মাদক বিস্তার ও সামাজিক বিরোধ দমনে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।

উল্লেখযোগ্য সম্মাননা ও স্বীকৃতি তার পেশাগত জীবনে প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে-রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা), আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ, শুদ্ধাচার পুরস্কার (২০২২), জাতিসংঘ শান্তি মিশন (সুদান) পদক (২০১৪), সিলেট রেঞ্জ ও সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (১০ নভেম্বর ২০২৫)

সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পর তিনি দ্বিতীয়বারের মতো ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।

সম্মাননা প্রাপ্তির পর ওসি রতন শেখ (পিপিএম) বলেন, পুলিশ হচ্ছে জনগণের সেবক। আমরা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত রয়েছি। অপরাধ দমনে পুলিশের যা করণীয়, আমি আমার দায়িত্ব ও কর্তব্য থেকে সব সময় জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করি। এই সম্মাননা জনগণের নামে উৎসর্গ করছি।

দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও মানবিক মানসিকতার কারণে তিনি সুনামগঞ্জে জনবান্ধব পুলিশিংয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তার প্রতিশ্রুতি ও নিষ্ঠা স্থানীয়দের মধ্যে আস্থা সৃষ্টি করেছে, যা জেলার নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ২০২৪ থেকে ২০২৬: রাষ্ট্র, রাজনীতি ও মানবাধিকারের সংকট, ধর্মীয় উগ্রবাদ, LGBTQ+ অধিকার এবং শিশুদের নিরাপত্তা

১

নদীতে মাছ ধরতে নৌ পুলিশের টোকেন! টাকা না দিলেই আটক-হয়রানির অভিযোগ

২

শ্রীনগরে আল আমিন আল হেরা আইডিয়াল মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

৩

শ্রীনগরে EARN প্রকল্পের যাত্রা শুরু, প্রশিক্ষণের আওতায় আসবেন ১৫ হাজার ৪০০ যুবক-যুবতী

৪

আটপাড়ায় কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুসন্ধানের পর ডিও ইস্যু

৫

নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাট

৬

কালিগঞ্জে টানা বৃষ্টিতে কারণে পানির নিচে কৃষকের স্বপ্ন চরম ক্ষতির মুখে কৃষক

৭

নালিতাবাড়ীর নন্নী ও রাজনগরে ইটের সলিংকরণ রাস্তা উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

৮

২০ পিস ইয়াবাসহ টংগীবাড়ীর দুই যুবক গ্রেপ্তার লৌহজংয়ে

৯

রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনু‌ষ্ঠিত

১০

রামগড় উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি নাঈম হো‌সেন নয়ন‌ গ্রেফতার

১১

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, আটক ৮

১২

পটিয়া পাহাড়ি এলাকায় ২৫-৩০ জন কৃষক-শ্রমিক অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

১৩

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত 

১৪

সিরাজগঞ্জে যমুনার চরে ৬০ লাখ টাকায় সরকারি কাশবন বিক্রি! ইউএনও-ওসির নাম ব্যবহার, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার

১৫

কাফনের কাপড় রেডি রাখার হুমকি, নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

১৬

জামায়াত নেতার বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

ঝিনাইদহের নবগঙ্গা নদীতে আজও নির্মিত হয়নি সেতু,বাঁশের সাঁকোই ভরসা ১০ গ্রামের মানুষের

১৮

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, ৫ ঘন্টা যাবত বন্ধ ছিলো যান চলাচল, মাদারীপুরে দীর্ঘ যানজট, বিকেল ৪টা স্বাভাবিক

১৯

পে-স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলন: নেছারাবাদে দুই প্রধান শিক্ষককে শোকজ 

২০

Design & Developed by: BD IT HOST